ইমাম আবু হানিফা (রাহ.)-এর মতে, চলমান রেলে ও বিমানে বিনা ওজরে ফরজ ও ওয়াজিব নামাজ বসে পড়া জায়েজ।

অধিকাংশ ইমামের মতে চলমান রেল ও বিমানে বিনা ওজরে ফরজ ওয়াজিব বসে পড়া জায়েজ নেই। তবে যদি কোনো ওজর যেমন মাথা ঘুর্ণন ইত্যাদি দেখা দেয়, তাহলে জায়েজ।

অনুরুপ রেল যদি প্রচন্ডভাবে নড়াচড়া করে যে দাঁড়ানো মুশকিল তাহলে বসে নামাজ পড়া জায়েজ।

দুই সিটে দাঁড়িয়ে এক সিটে সিজদা দিয়ে নামাজ পড়া জায়েজ। আর এটা তখনই জায়েজ যখন রেলের সমতল স্হানে সিজদা দেয়া অসম্ভব না হয়।

তবে রেল যদি দাঁড়ানো থাকে তাহলে বিনা ওজরে কারো মতেই নামাজ বসে পড়া জায়েজ নেই।

অনুরুপ বিমান যদি জমিনে দাঁড়ানো থাকে তাহলে বিনা ওজরে তাতে নামাজ বসে পড়া জায়েজ নেই।

যদি কিবলামুখী হয়ে নামাজ শুরু করার পর রেল বা বিমান অন্যদিকে ফিরে যায় তাহলে সম্ভব হলে মুসল্লি কিবলার দিকে ফিরে যাবে। যদি ফেরা অসম্ভব হয় বা রেল অথবা বিমান ফিরে যাওয়ার কথা না জানে তাহলে নামাজ হয়ে যাবে।

**************************
মুফতী মুফিযুর রাহমান
আমার দেশ, ১২ এপ্রিল ২০০৮