Islamic Article Archive - http://articles.ourislam.org
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা·)-এর একটি ঐতিহাসিক পত্র
http://articles.ourislam.org/articles/182/1/aaaaaaaa-aaaa-aaaaaaaa-aamiddot-aa-aaaa-aaaaaaaa-aaaa/Page1.html
Article Poster
 
By Article Poster
Published on 04/25/2008
 
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা·) এর নবুয়ত প্রাপ্তির পর থেকে আল্লাহর দেয়া বিধান তথা ইসলামের শাশ্বত বাণীকে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার প্রয়াসে পত্র মারফত ইসলামের দাওয়াত তাঁর জীবনের বিভিন্ন সময়ে পৌঁছিয়ে ছিলেন, তার মধ্য থেকে একটি উল্লেখযোগ্য পত্র অবিকল সীলমোহরসহ পত্রস্থ করা হলো।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা·)-এর একটি ঐতিহাসিক পত্র

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা·) এর নবুয়ত প্রাপ্তির পর থেকে আল্লাহর দেয়া বিধান তথা ইসলামের শাশ্বত বাণীকে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার প্রয়াসে পত্র মারফত ইসলামের দাওয়াত তাঁর জীবনের বিভিন্ন সময়ে পৌঁছিয়ে ছিলেন, তার মধ্য থেকে একটি উল্লেখযোগ্য পত্র অবিকল সীলমোহরসহ পত্রস্থ করা হলো।

ওমানের জায়ফর ও আব্‌দের প্রতি প্রেরিত পত্র

বিস্‌মিল্লাহির রাহমানির রাহীম-পরম করুনাময় আল্লাহ’র নামে - “মুহাম্মদ রাসুলুল্লাহ্‌র পক্ষ থেকে জুলন্দির পুত্রদ্বয় জায়ফর ও আব্‌দের প্রতি। শান্তি বর্ষিত হোক তাঁর প্রতি-যে হেদায়েতের অনুসরণ করে। অতঃপর আমি তোমাদের ইসলামের পানে দাওয়াত দিচ্ছি-তোমরা ইসলাম গ্রহণ করো-শান্তি পাবে। আমি সমগ্র মানবজাতির প্রতি আল্লাহর বান্দাদের সতর্ক করে দেই এবং অগ্রাহ্যকারীদের ওপর আল্লাহ’র দলিল পূর্ণ হয়ে যায়। তোমরা দু’জন যদি ইসলাম গ্রহণ করে না নাও, তবে জেনে রেখো, তোমাদের রাজত্ব টিকবে না। আমার সৈন্যরা তোমাদের রাজ্যে ঢুকে পড়বে এবং তোমাদের রাজ্যে আমার নবুয়তের নিদর্শন অচিরেই প্রকাশিত হবে।

(সীলমোহর)

মুহাম্মদুর রাসূলুল্লাহ।

**************************
সংকলনঃ অধ্যাপক আবদুল ওয়াহিদ
দৈনিক ইত্তেফাক, ২৫ এপ্রিল ২০০৮