নিম্নোক্ত সময় ফরজ বা ওয়াজিব কোনো নামাজই জায়েয নেই।

১. সুর্যোদয়ের সময় থেকে সুর্য সামান্য উপরে ওঠা পর্যন্ত। (আনুমানিক ২৩ মিনিট)

২. সুর্য মধ্যাকাশে স্হির হওয়া থেকে সামান্য ঝুঁকে যাওয়া পর্যন্ত।

৩. সুর্য হলুদবর্ণ হওয়া থেকে ডুবে যাওয়া পর্যন্ত। তবে ওই দিনের আসরের নামাজ এ হুকুমের আওতাভুক্ত নয়। কারণ সুর্য হলুদবর্ণ হওয়ার সময় জায়েয।


**************************
মুফীযুর রাহমান
দৈনিক আমার দেশ, ১০ মে ২০০৮