প্রস্রাব-পায়খানা করার সময় কথা বলা, বিনা প্রয়োজনে কাশি দেয়া, কোরআনের আয়াত, হাদিসের অংশ, তাজিম বা সম্মানোপযোগী কোন কালাম পাঠ করা যাবে না। আল্লাহর নাম, রাসূলের নাম, যে কোন পয়গাম্বরের নাম, ফেরেশতার নাম, কোরআনের আয়াত বা আয়াতাংশ, হাদিসের অংশ বা অন্য কোন দোয়া-কালাম লিখিত আংটি বা অন্য কোন বস্তু প্রস্রাব-পায়খানা করার সময় সঙ্গে রাখা যাবে না। অবশ্য কাপড়ের মোড়ানো, তাবিজে ঢাকা ইত্যাদি বস্তু যদি জামার পকেটে থাকে, তবে তা মাকরুহ হবে না। বিনা ওজরে দাঁড়িয়ে বা শুয়ে প্রস্রাব-পায়খানা করা মাকরুহ। শরীরের পুরো কাপড় খুলে ফেলে, একেবারে উলঙ্গ হয়ে গোসল করা মাকরুহ। ডান হাত দ্বারা ইস্তিঞ্জা করা বা শৌচকার্য সম্পাদন করা মাকরুহ।

হাড়, খাদ্যদ্রব্য, গরু-ছাগলের বিষ্ঠা, অন্য কোন নাপাক বস্তু, একবার যে ঢিলা বা পাথর কুলুপ হিসেবে ব্যবহৃত হয়েছে তা পাকা ইট, কাচ, কয়লা, চুন, লোহা, খড়, ঘাস, ভুসি, গাছের পাতা ইত্যাদি বস্তু কুলুপ হিসেবে ইস্তেঞ্জা করা মাকরুহ।

**************************
যুগান্তর, ৬ জুন ২০০৮