ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ

* সহবাস এবং ওই বিষয়ে কোনো আলোচনা করা যাবে না।
* পুরুষদের জন্য শরীরের আকৃতি নেয় এমন কোনো সেলাই করা জামা, পায়জামা ইত্যাদি পরা বৈধ নয়।
* কথা ও কাজে কাউকে কষ্ট দেওয়া যাবে না।
* পুরুষদের ক্ষেত্রে মাথা বা মুখ ঢাকা যাবে না; এমনকি টুপিও পরা যাবে না।
* মহিলাদের মাথায় অবশ্যই কাপড় রাখতে হবে, তবে মুখমণ্ডল স্পর্শ করে এমন কাপড় পরবেন না।
* নখ, চুল, দাড়ি-গোঁফ ও শরীরের একটি পশমও কাটা বা ছেঁড়া যাবে না।
* কোনো ধরনের সুগন্ধি লাগানো যাবে না।
* কোনো ধরনের শিকার করা যাবে না।
* ক্ষতিকারক সকল প্রাণী মারা যাবে। ক্ষতি করে না এমন কোনো প্রাণী মারা যাবে না।

দোয়া কবুলের জায়গা
পবিত্র মক্কায় কাবা শরিফের বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয়ে থাকে। সেসব জায়গায় খুব আদব, ভক্তি ও বিনয়ের সঙ্গে খাস দিলে দোয়া করা দরকার। দুনিয়ার যাবতীয় জায়েজ নেক মাকসুদের জন্য দোয়া করা উচিত।
* মাতাফ-তাওয়াফ করার স্থানকে মাতাফ বলে।
* মুলতাযাম-হাজরে আসওয়াদ থেকে বায়তুল্লাহর দরজা পর্যন্ত স্থানে।
* হাতিমের মধ্যে।
* মিযাবে রহমতের মধ্যে।
* কাবাঘরের ভেতরে।
* জমজম কূপের কাছে (যদিও কূপ এখন বেজমেন্টের নিচে, চাইলেও এখন দেখা যায় না)।
* মাকামে ইবরাহীমের কাছে।
* সাফা ও মারওয়া পাহাড়ের ওপর।
* সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে।
* বায়তুল্লাহর দিকে যখন নজর পড়ে।
* রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে।
* আরাফাতের ময়দানে।
* মুজদালিফার ময়দানে।
* মিনার ময়দানে এবং মিনার মসজিদে খায়েফে।
* কঙ্কর মারার স্থানে।

সালাম পাঠ করুন
রাসুলুল্লাহ (সা·)-এর সম্মান ও মর্যাদার কথা স্মরণ করে মধ্যম আওয়াজে সালাম পেশ করতে হবে। সালাম এভাবে পাঠ করুন-

আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান্নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু
আসসালাতু ওয়াস্‌ সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ
আসসালাতু ওয়াস্‌ সালামু আলাইকা ইয়া নাবীআল্লাহ
আসসালাতু ওয়াস্‌ সালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ
আসসালাতু ওয়াস্‌ সালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ
আসসালাতু ওয়াস্‌ সালামু আলাইকা ইয়া সায়্যিদাল মুরসালীন
আসসালাতু ওয়াস্‌ সালামু আলাইকা ইয়া খাতামান নাবীয়্যীন
আসসালাতু ওয়াস্‌ সালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামীন
আসসালাতু ওয়াস্‌ সালামু আলাইকা ইয়া শাফীয়াল মুযনিবীন।
তারপর ডানদিকে সরে গিয়ে হজরত আবু বকর (রা·)-এর চেহারা মোবারক বরাবর দাঁড়িয়ে পাঠ করুন-
আসসালামু আলাইকা ইয়া খালিফাতি রাসুলুল্লাহি আবু বকর (রা·)।
তারপর ডানদিকে সরে গিয়ে হজরত ওমর (রা·)-এর চেহারা মোবারক বরাবর দাঁড়িয়ে পাঠ করুন-
আসসালামু আলাইকা ইয়া আমীরাল মুমিনীন ওমর ফারুক (রা·)।