- Home
- অন্যান্য
ইসলামে নেই অতিলৌকিক বাণিজ্যের অবকাশ
- By Article Poster
- Published 09/16/2008
- অন্যান্য
-
Rating:




ধর্মের দোহাই দিয়ে অতিলৌকিক বাণিজ্যের পরিধি দিন দিন বাড়ছিল। বেড়ে যাচ্ছিল সরল-দুর্বলচিত্ত সমস্যা ভারাক্রান্ত মানুষের সঙ্গে ভন্ডামি ও প্রতারণা। এভাবে টাকাকড়ি ও সম্ভ্রম লুটের ঘটনা খোদ রাজধানীতেও ঘটেছে বহু। সম্প্রতি ভন্ডামিপুর্ণ এই অতিলৌকিক বাণিজ্যের আস্তানায় হানা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। লেবাসের আড়াল থেকে বেরিয়ে আসছে শঠ-প্রতারকদের কুৎসিত চেহারা। যেহেতু এসব ভন্ডামির সঙ্গে ধর্মকে একাকার করে ফেলা হচ্ছিল, তাই এসব বিষয়ের খুঁটিনাটি নিয়ে বিশিষ্ট তিনজন ইসলামী চিন্তাবিদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি সাজিয়েছেন শরীফ মুহাম্মদ
মসজিদের গেজেট নিয়ে ক’টি প্রশ্ন
- By Article Poster
- Published 08/19/2008
- অন্যান্য
- Unrated
ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশে আড়াই লক্ষাধিক মসজিদ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সাড়ে সাত থেকে আট লাখ জনবলের নীতিনির্ধারণের জন্য সরকার ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা’ নামে একটি যুগান্তকারী গেজেট প্রকাশ করে, যা সময়ের দাবিও বটে। এতে মসজিদ স্টাফরা খুশি হলেও বৈষম্য দূর করার পথ খুঁজে পাচ্ছে না। সরকারি মসজিদগুলোতেই জনবল নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বেতন স্কেলের সামঞ্জস্য নেই।
শিল্পী আমিনুল ইসলামের ক্যালিগ্রাফি প্রদর্শনী
- By Article Poster
- Published 08/10/2008
- অন্যান্য
- Unrated
ইসলাম ক্যালিগ্রাফি শিল্পে সর্ববৃহৎ চালিকা শক্তি। আল্লাহ তায়ালা এ পৃথিবীকে নানা অপূর্ব সাজে সজ্জিত করেছেন। সবুজ ঘাস, পত্র-পল্লব,বৃক্ষের শাখা, বনাঞ্চলের প্রাণী এবং উড়ন্ত পাখি সব কিছুতেই বিধাতার অনন্য সাধারণ পরিপূর্ণতা আমরা দেখতে পাই। বিশ্বাসের নির্ভরতায় মুসলিম শিল্পীরা আল্লাহর এই রূপ-দক্ষতাকে অত্যন্ত অভিনিবেশ এবং আন্তরিকতার সাথে অবলোকন করেন। সৃষ্টির সকল বিমুগ্ধতাকে গ্রহণ করে শিল্পীরা রঙে রেখায়, প্রকাশ করেন তাদের শিল্পমন।
জীব-জন্তু সৃষ্টিতে আল্লাহর নিপুণ সৃষ্টি কৌশল
- By Article Poster
- Published 08/2/2008
- অন্যান্য
- Unrated
সূরা হুদ-এর ৬৪-৬৫নং আয়াতে বলা হয়েছে, ‘‘আর হে আমার জাতি! আল্লাহর এ উষ্ট্রীটি তোমাদের জন্যে নিদর্শন, অতএব, তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করবে না। নতুবা অতিসত্ত্বর তোমাদেরকে আযাব পাকড়াও করবে। তবু তারা উহার পা কেটে দিলঃ আর ভয়ংকর গর্জন পাপিষ্ঠদের পাকড়াও করল। ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহে সমূহে উপুড় হয়ে পড়ে রইল।” ১১:৬৭
মাদ্রাসায় মোবাইল ব্যবহার নিয়ে বিতর্ক
- By Article Poster
- Published 08/1/2008
- মসলা-মাসায়েল , অন্যান্য
-
Rating:




প্রযুক্তি আল্লাহতায়ালার অনেক বড় নেয়ামত। যা পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যায়। এই প্রযুক্তির কল্যাণে মানুষ আজ চাঁদ জয় করেছে, মঙ্গল ছুঁয়েছে। পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনেছে ঘরে বসে। যা কিছু মানুষ আগে ভাবতেও সাহস পেত না, তা আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে প্রভু মানুষকে কত জ্ঞানশক্তি দিয়েছেন। প্রযুক্তিকে নেয়ামত ভাবেন এমন লোকের সংখ্যা অনেক বেশি। তবে বেদাত, হারাম উক্তিকারীদের দল ছোট হলেও তারা শক্তিশালী। এখনও অনেক মসজিদে মাইক নিষিদ্ধ। আজান, নামাজ হয় কণ্ঠসুরে।
সমাজশুদ্ধির পেছনে ভুমিকা আত্মশুদ্ধির
- By Article Poster
- Published 07/31/2008
- অন্যান্য
- Unrated
দীন-ধর্ম ও আমানতদারী মানুষের হৃদয় থেকে সম্পুর্ণ মিটে যাচ্ছে। ঘুষের বাজার গরম। নীতি, নৈতিকতা, সভ্যতা ও ভদ্রতার মৃত্যু ঘটেছে প্রায়। সর্বত্র দুর্নীতির ঝড় বইছে। এ জাতীয় কথা রাতদিন আমরা কোনো না কোনোভাবে শুনে থাকি। এ অভিযোগ অবান্তরও নয়। বাস্তবেই জীবনের সবস্তরেই স্পষ্টত অধঃপতন দৃষ্টিগোচর হচ্ছে। সর্বোপরি সামাজিক দুর্নীতি আমাদের ঘুন পোকার মতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
বৃক্ষরাজি আল্লাহর বিশেষ দান
- By Article Poster
- Published 07/31/2008
- দৈনন্দিন জীবনে ইসলাম , অন্যান্য
- Unrated
পৃথিবীতে মহান আল্লাহ্ তা’আলার অসংখ্য নেয়ামত বা অবদান বিদ্যমান, যা গণনা করে শেষ করা যায় না। এর মধ্যে বৃক্ষরাজি মানুষের পরম উপকারী ও জীবন রক্ষাকারী অন্যতম নেয়ামত।
ঘুর্ণিঝড় স্রষ্টার কুদরতের নিদর্শন
- By Article Poster
- Published 07/15/2008
- অন্যান্য
- Unrated
ঘুর্ণিঝড় অধিকাংশ সময় অনেক ধ্বংসযজ্ঞের কারণ। আমাদের দেশে প্রতিবছর ঘুর্ণিঝড় সংঘটিত হয়। মাঝে মাঝে তা ব্যাপক ধ্বংস, অনিষ্ট ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আবহাওয়া বিজ্ঞানীরা ঘুর্ণিঝড়ের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে নানা শ্রেণীতে একে ভাগ করেছেন। কিছুদিন আগে ঝড় ও জলোচ্ছ্বাস আমাদের উপকুলবর্তী অঞ্চলে ব্যাপক ধ্বংস বয়ে আনে। অতিসম্প্রতি মিয়ানমারে লক্ষাধিক লোকের প্রাণ সংহার হয়েছে ‘নার্গিস’ নামের এ ঘুর্ণিঝড়ের দ্বারা। প্রকৃতপক্ষে ঘুর্ণিবায়ু প্রবল হয়ে প্রবাহিত হলে তখন তাকে ঘুর্ণিঝড় বলে।
ইসলামের দৃষ্টিতে বিশ্বায়ন
- By Article Poster
- Published 07/12/2008
- অন্যান্য
- Unrated
এ যাবৎ অনেক সমাজ, সম্প্রদায় ও সমাবেশের পক্ষ থেকে বিশ্বায়ন খারাপ ধারণার মুখোমুখী হয়েছে। এর জ্বলন্ত প্রমাণ, যেসব শহরে বিশ্বায়নের সেমিনার হয়েছে সেখানে বিশ্বায়নবিরোধী বিক্ষোভসমূহ। আমরা বিশ্বাস করি, বিশ্বায়ন ইতিহাসের শেষ কথা হবে না। বিশ্বায়ন এক দিন কিন্তু বিলুপ্ত হবেই। এটা শুধু মুসলমানদের কথাই নয়, অন্যদের কথাও বটে। আমরা এ-ও বিশ্বাস করি যে, ইসলামের বিশ্বজনীনতা এবং তার বিশ্বায়ন মোকাবেলার সক্ষমতাই বিশ্বায়নের ক্ষতিকর প্রভাবগুলো বন্ধ করতে পারে। সব মুসলমানের দায়িত্ব ইসলামের সেই বিশ্বজনীনতা ও সার্বজনীনতা কার্যত প্রমাণ ও বাস্তবায়ন করার পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
রুশ তারকা মাশা ইলিকিনার মুসলমান হয়ে ওঠা
- By Article Poster
- Published 07/12/2008
- অন্যান্য
- Unrated
রাশিয়া ও রুশ ভাষাভাষী অঞ্চলগুলোর সবচেয়ে খ্যাতিমান তারকা সুন্দরী মাশা ইলিকিনা। দু’বছর আগে রাশিয়ার আকাশে চমক সৃষ্টি করে এ শিল্পী ও মডেল কন্যার উদয়। তার নাম ও যশ-খ্যাতি ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে। ‘ফ্যাব্রিক মিউজিক দল’ তাকে ঘিরে মেতে ওঠে ও রুশ ভাষাভাষীদের মাতিয়ে ভাসিয়ে নিয়ে যায় সুরের মূর্ছনায়। মাশার অপরূপ সৌন্দর্য, জাদুকণ্ঠ ও অপরিসীম নাচ আবাল-বৃদ্ধ-বনিতাকে মন্ত্রমুগ্ধ করে ফেলে অতি অল্প সময়ে। কিন্তু হায়! দপ করে যার জ্বলে ওঠা খপ করেই সে নিভে গেল আকাশ সংস্কৃতির রঙ মহলা থেকে।
অন্যান্য