Islamic Article Archive

ইসলাম ও বিজ্ঞান

(Page 1 of 3)   
« Prev
  
1
  2  3  Next »
নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ভ্যান্ডার হ্যাভেন পবিত্র কোরআন অধ্যয়ন ও বারবার ‘আল্লাহ’ শব্দটি উচ্চারণে রোগী ও স্বাভাবিক মানুষের ওপর তার প্রভাব সম্পর্কিত একটি নয়া আবিষ্কারের কথা ঘোষণা করেছেন।
বিশ্বজুড়ে যে উদ্ভিদ প্রজাতি রয়েছে, তার বংশ বিস্তার পদ্ধতির প্রতি আমরা মনোনিবেশ করলে দেখতে পাব, এই উদ্ভিদ কীভাবে বিশ্বে প্রাণীকুলের জীবন নিয়ন্ত্রণ করছে। উদ্ভিদের ওপর গবেষণা করে বহুসংখ্যক তথ্য পাওয়া গেছে। উদ্ভিদ বংশ বিস্তার পদ্ধতিতে মুল উদ্ভিদের কোন অংশ নতুন উদ্ভিদ সৃষ্টি করে, তা আমরা অবহিত হতে পারি। অযৌন বংশ বিস্তার পদ্ধতি কেবল নিম্নশ্রেণীর উদ্ভিদের মধ্যে সীমাবদ্ধ, যা মুল উদ্ভিদ দেহের বিশেষ কোষকলাকে একটি নতুন বৃক্ষ জন্মাতে সাহায্য করে। এই উভয় প্রকারের নিচুশ্রেণীর সীমিতসংখ্যক উদ্ভিদের মধ্যেই সীমাবদ্ধ। উচ্চশ্রেণীর আড়াই লাখ প্রজাতির উদ্ভিদ বংশ বিস্তারে যৌন প্রক্রিয়া অবলম্বন করে। বলা যেতে পারে আমাদের চোখে যেসব উদ্ভিদ হেমি, তার বংশ বিস্তার মুলত যৌন সংযোগে হয়ে থাকে।
হিকমতের সংজ্ঞায় বলা হয়, হিকমত হলো ‘কথায়, কাজে, বিশ্বাসে সঠিক পথে থাকা, দৃঢ়তা ও বলিষ্ঠতার সঙ্গে’। এজন্য দাওয়াতি কাজে হিকমত বলতে শুধু নরম সুরে কথা বলা, মানুষকে শুধু উদ্বুদ্ধ করা, নম্রতা প্রদর্শন আর ক্ষমাশীলতাই নয়, বরং দক্ষতার সঙ্গে প্রত্যেকটি বিষয়কে তার নিজস্ব অবস্হানে রেখে কাজ সম্পাদন করা, এর জন্য কখনো রুঢ় আচরণ করতে হতে পারে, কখনো নম্র আচরণেও হতে পারে।
মুসলিম জীবনের তিনটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ রজনীর মধ্যে লাইলাতুল মিরাজ অন্যতম। এটি বিশ্বমানবতার মুক্তির দিশারী ও বিশ্বের সর্বপ্রথম নভোচারী হজরত মুহাম্মদ সাঃ-এর নবুয়তি জীবনের সবচেয়ে বড় একটি মু’জিযা। এটি সংঘটিত হয়েছিল নবুয়াতের দ্বাদশ বছরের ২৬ রজব রাতে। অর্থাৎ মুহাম্মদ সাঃ-এর ৫২ বছর বয়সে ৬২১ খ্রিষ্টাব্দে। এ রাতে আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বন্ধু মুহাম্মদ সাঃ’কে জাগ্রত অবস্থায় সশরীরে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্ত আকাশ, আরশে আজিম এবং তদূর্ধ্বেও আল্লাহর ইচ্ছানুযায়ী বিশেষ বিশেষ স্থান পরিভ্রমণ করিয়েছিলেন।
মুসলিম জীবনের পবিত্র রজনীগুলোর মধ্যে লাইলাতুল মিরাজ একটি। ২৬ রজব দিবাগত রাত হচ্ছে পবিত্র মিরাজ।
রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাঃ-এর কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণ ও তাঁর আদেশ-উপদেশ মেনে চলা উম্মতে মোহাম্মদী হিসেবে আমাদের অবশ্য কর্তব্য। হজরত রাসূল সাঃ-এর জীবনে সংঘটিত ‘শবেমিরাজ’ এমন একটি বাস্তব অত্যাশ্চর্য ঘটনা, যার মাঝে আমাদের জন্য রয়েছে সর্বোত্তম শিক্ষা। বছর ঘুরে শবেমিরাজ আসে আমাদেরকে নবীজী সাঃ-এর সেই মহান ঘটনাকে স্মরণ করাতে। আমরা সাধারণত ওই পবিত্র রজনীটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে কাটিয়ে থাকি। কিন্তু পবিত্র শবেমিরাজের মাঝে আমাদের জন্য যে উত্তম শিক্ষণীয় ধর্মীয় বিষয় নিহিত আছে, তা অনেকেই গভীরভাবে চিন্তা বা বিশ্লেষণ করি না।
ঈদুল ফিতর, ঈদুল আজহা, সিরাতুন্নবী সাঃ, ফাতেহা-ই-ইয়াজ দোহম, আখেরি চাহার শোম্বা, আশুরা, শবেমিরাজ, শবেবরাত, শবে কদর ইত্যাদি আমাদের ধর্মীয় ও জাতীয় উৎসব। আর রমজানের পুরো মাসই যেন ধর্মীয় উৎসবের মাস। এ ছাড়া সপ্তাহান্তে শুক্রবারের জুমার নামাজ আর বিভিন্ন শুভ কাজ বা উদ্বোধন অনুষ্ঠানের প্রারম্ভে মিলাদ মাহফিল তো নিত্যকার আনন্দ ও ইবাদতের উৎসব।
বিশাল আকৃতির মাটির পিণ্ডটির ওপর বিচরণকারী প্রাণিকুলের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী মানুষ মাটি থেকেই সৃষ্ট। কোরআনে আদম হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এই আদমকে মহাজগতের দিগন্ত অঞ্চলের শেষ প্রান্ত সিদরাতুল মুন্তাহার কাছে সৃষ্টি করা হয়েছিল। সিদরাহ অর্থাৎ বদরিকা বৃক্ষ (মহাজগতের মাইল স্টোন হিসেবে ধরা হয়েছে) এবং মুন্তাহা অর্থাৎ শেষ অঞ্চল। আদম যুগলকে সৃষ্টি করে পরে সেখান থেকে পৃথিবীতে ট্রান্সফার করা হয়েছিল।
বিচিত্র এ জগৎ তারচেয়েও বিচিত্র এ জগতের মানুষ, প্রাণিকুল ও জীবজন্তু। আল্লাহর অপূর্ব সৃষ্টি মানুষ। মানুষ আশরাফুল মাখলুকাত- সৃষ্টির সেরা। বিভিন্ন বর্ণ, ধর্ম এবং গোত্রের মানুষ ও জীবজন্তুর দ্বারা এ জগৎ পরিপূর্ণ।
ইসলামী জীবন ব্যবস্হা জ্ঞান-বিজ্ঞান চর্চার ওপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছে। বর্তমান পৃথিবীর জ্ঞান-বিজ্ঞানের এই যে চরম উৎকর্ষ তা ইসলামেরই অবদান-এ কথা সবাই স্বীকার করছেন। মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জ্ঞানালোক ও সভ্যতার যে বিরাট প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন তা পৃথিবীকে অলংকৃত করে আসছে তার সময়কাল থেকেই।
(Page 1 of 3)   
« Prev
  
1
  2  3  Next »


No popular authors found.
No popular articles found.