- Home
- কুরআন শরীফ
পবিত্র কুরআনের বাণী
- By Article Poster
- Published 09/9/2008
- কুরআন শরীফ , হাদীস শরীফ
-
Rating:




১• রমজান মাস, এ মাসেই কুরআনুল কারিম নাযিল হয়েছে, তা গোটা মানবজাতির জন্য জীবন-যাপনের বিধান এবং তা এমন সুস্পষ্ট উপদেশাবলিতে পরিপূর্ণ যা সঠিক ও সত্য পথপ্রদর্শন করে এবং হক ও বাতিলের পার্থক্য পরিষ্কাররূপে তুলে ধরে। (সূরা বাকারা-১৮৫)
পবিত্র বাণী
- By Article Poster
- Published 08/29/2008
- রোযা , কুরআন শরীফ
- Unrated
পবিত্র কুরআনের বাণী
১। হে ঈমানদারগণ। তোমাদের ওপর রোযা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগণের ওপর। আশা করা যায় তোমাদের মধ্যে তাকওযারগুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে। সূরা বাকারা-১৮৩
পবিত্র বাণী আল কোরআন
- By Article Poster
- Published 08/17/2008
- কুরআন শরীফ
-
Rating:




০ যে কেউ সৎ কাজ নিয়ে আসবে, সে তার চাইতে উৎকৃষ্ট প্রতিফল পাবে এবং সেদিন তারা শংকা থেকে নিরাপদ থাকবে। যে কেউ অসৎ কাজ নিয়ে আসবে, তাকে অধোমুখে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে এবং তাদের বলা হবে, ‘ তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে।’ -সূরা নাম্লঃ ৮৯-৯০
আল-কোরআনের আলোকে পরিবেশ
- By Article Poster
- Published 08/5/2008
- কুরআন শরীফ , ইসলাম ও বিজ্ঞান
-
Rating:




বিশ্বজুড়ে যে উদ্ভিদ প্রজাতি রয়েছে, তার বংশ বিস্তার পদ্ধতির প্রতি আমরা মনোনিবেশ করলে দেখতে পাব, এই উদ্ভিদ কীভাবে বিশ্বে প্রাণীকুলের জীবন নিয়ন্ত্রণ করছে। উদ্ভিদের ওপর গবেষণা করে বহুসংখ্যক তথ্য পাওয়া গেছে। উদ্ভিদ বংশ বিস্তার পদ্ধতিতে মুল উদ্ভিদের কোন অংশ নতুন উদ্ভিদ সৃষ্টি করে, তা আমরা অবহিত হতে পারি। অযৌন বংশ বিস্তার পদ্ধতি কেবল নিম্নশ্রেণীর উদ্ভিদের মধ্যে সীমাবদ্ধ, যা মুল উদ্ভিদ দেহের বিশেষ কোষকলাকে একটি নতুন বৃক্ষ জন্মাতে সাহায্য করে। এই উভয় প্রকারের নিচুশ্রেণীর সীমিতসংখ্যক উদ্ভিদের মধ্যেই সীমাবদ্ধ। উচ্চশ্রেণীর আড়াই লাখ প্রজাতির উদ্ভিদ বংশ বিস্তারে যৌন প্রক্রিয়া অবলম্বন করে। বলা যেতে পারে আমাদের চোখে যেসব উদ্ভিদ হেমি, তার বংশ বিস্তার মুলত যৌন সংযোগে হয়ে থাকে।
সূরা এখলাসের বরকতগুলো
- By Article Poster
- Published 07/31/2008
- কুরআন শরীফ , দৈনন্দিন জীবনে ইসলাম
-
Rating:




হযরত আনাস (রা·) থেকে বর্ণিত- জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা·)-এর কাছে এসে আরজ করল, আমি এই সূরাটি খবু ভালোবাসি। তিনি বললেন, ‘এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে।’ হযরত আবু হোরায়রা (রা·) বর্ণনা করেন- একবার রাসূলুল্লাহ (সা·) বললেন, ‘তোমরা সবাই একত্রিত হয়ে যাও। আমি তোমাদের কোরআনের এক-তৃতীয়াংশ শুনাবো।’ অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল, তারা একত্রিত হয়ে গেলে তিনি সূরা এখলাস পাঠ করে শুনালেন।
কোরআন খতমের নাম নেই খতমে বুখারির ঢাকঢোল
- By Article Poster
- Published 07/31/2008
- কুরআন শরীফ
-
Rating:




বুখারি খতম করে ঢাকঢোল পিটিয়ে রঙিন পোস্টার হ্যান্ডবিল, আর চাঁদা আদায়ের চার রঙা দাওয়াতনামা করা হয়। একি বাহ্যত কোরআনের ওপর বুখারিকে প্রাধান্য দেয়া বোঝায় না?
কোরআন এবং বিজ্ঞানে মানব সৃষ্টির আলোচনা
- By Article Poster
- Published 07/20/2008
- কুরআন শরীফ , ইসলাম ও বিজ্ঞান
-
Rating:




বিশাল আকৃতির মাটির পিণ্ডটির ওপর বিচরণকারী প্রাণিকুলের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী মানুষ মাটি থেকেই সৃষ্ট। কোরআনে আদম হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এই আদমকে মহাজগতের দিগন্ত অঞ্চলের শেষ প্রান্ত সিদরাতুল মুন্তাহার কাছে সৃষ্টি করা হয়েছিল। সিদরাহ অর্থাৎ বদরিকা বৃক্ষ (মহাজগতের মাইল স্টোন হিসেবে ধরা হয়েছে) এবং মুন্তাহা অর্থাৎ শেষ অঞ্চল। আদম যুগলকে সৃষ্টি করে পরে সেখান থেকে পৃথিবীতে ট্রান্সফার করা হয়েছিল।
আয়তুল কুরসি পাঠ করলে যে উপকার পাবেন
- By Article Poster
- Published 07/17/2008
- ইবাদত ও আমল , পুণ্য ও শান্তি , কুরআন শরীফ
-
Rating:




আমরা একসময় ছিলাম না, এখন আছি আর হয়তো কিছুদিন পর থাকব না এ পৃথিবীতে। মৃত্যুর আগমনে বিদায় জানাতে হবে সুন্দর এ ধরাধামকে। একটু কি ভেবেছি সে কথা? আমার বাবা ছিলেন, বাবার বাবা ছিলেন, ছিলেন দাদার বাবাও। তারা আজ আর কেউ নেই। আমিও একদিন থাকব না, চলে যাব। চলে আমাকে যেতেই হবে। কিন্তু ওপারের খেয়া পারাপারের কি সামান তৈরি করেছি। সঙ্গে কি কিছু নিয়ে যাচ্ছি জান্নাত লাভের আশায়? নবী মুহাম্মদ (সা•) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেহ পাঁচ ওযাক্ত নামাজের পর সঙ্গে সঙ্গে আয়তুল কুরসি পাঠ করবেন তার আর জান্নাতের মাঝে ব্যবধান থাকল মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই তিনি জান্নাতে যাবেন।
কোরআনের হৃদয় সূরা ইয়াসিন
- By Article Poster
- Published 07/12/2008
- কুরআন শরীফ
-
Rating:




হৃৎপিণ্ড আছে মানুষের, হৃৎপিণ্ড আছে কোরআনের। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, সূরা ইয়াসিন কোরআনের হৃৎপিণ্ড। এ হাদিসে আরও আছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও পরকালের কল্যাণ লাভের নিয়তে সূরা ইয়াসিন পাঠ করে, তার মাগফিরাত হয়ে যায়।
পবিত্র কোরআন পাঠের গুরুত্ব
- By Article Poster
- Published 06/6/2008
- কুরআন শরীফ
-
Rating:




পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর এক মহা-নেয়ামত, ক্ষণস্থায়ী অস্তিত্বের একমাত্র সহায়ক হাতিয়ার, ভয় ও দুশ্চিন্তা দূর করার মাধ্যম, স্রষ্টার সান্নিধ্য ও নৈকট্য লাভের একমাত্র পথ, মুত্তাকিদের জন্য পথ-প্রদর্শক,পথের দিশা, পুঞ্জিভূত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ সম্পদ, রোগাক্রান্ত অন্তরের আরোগ্যকারী, শয়তানের বিরুদ্ধে সবচাইতে শক্তিশালী মিত্র, ন্যায়-অন্যায়ের পার্থক্যকারী।
কুরআন শরীফ