Islamic Article Archive

মসলা-মাসায়েল

প্রস্রাব-পায়খানা করার সময় কথা বলা, বিনা প্রয়োজনে কাশি দেয়া, কোরআনের আয়াত, হাদিসের অংশ, তাজিম বা সম্মানোপযোগী কোন কালাম পাঠ করা যাবে না। আল্লাহর নাম, রাসূলের নাম, যে কোন পয়গাম্বরের নাম, ফেরেশতার নাম, কোরআনের আয়াত বা আয়াতাংশ, হাদিসের অংশ বা অন্য কোন দোয়া-কালাম লিখিত আংটি বা অন্য কোন বস্তু প্রস্রাব-পায়খানা করার সময় সঙ্গে রাখা যাবে না। অবশ্য কাপড়ের মোড়ানো, তাবিজে ঢাকা ইত্যাদি বস্তু যদি জামার পকেটে থাকে, তবে তা মাকরুহ হবে না।
মুনাফিক শব্দটি আরবি। আমাদের পরিভাষায়ও এর বহুল ব্যবহার রয়েছে। শব্দটির অর্থ হল- ভণ্ড, কপটাচারী। যার মনের ভাবের সাথে বহির্ক্রিয়ার কোন মিল নেই তাকেই বলে মুনাফিক। মানুষের জন্য স্বভাবটি খুবই ক্ষতিকর ও কদর্যপূর্ণ। এ ধরনের লোকেরা সমাজের চোখে যেমন ব্রাত্য, তেমনি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারেও তাদের কোন ঠাঁই নেই। সূরা নিসার ১৪৫নং আয়াতে আল্লাহপাক ইরশাদ করেন, ‘নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে দোযখের সর্বনিম্ন স্তরে। আর তোমরা কখনও তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না।’
মুমিন * মুমিনরা প্রকৃতিগতভাবে সরল-সোজা এবং ভদ্র মেজাজের হয়ে থাকে। অপর দিকে পাপী ও কাফেররা ধুর্ত এবং নীচ স্বভাববিশিষ্ট হয়ে থাকে। (বুখারি)


No popular authors found.
No popular articles found.