Islamic Article Archive

সমাজ ও রাষ্ট্র

কোনো প্রকার রাখঢাক আর ভূমিকার অবতারণা না করেই জীবনবিধান আল কুরআন একাধিক আয়াতে ধনীর অর্জিত, প্রাপ্ত সম্পত্তিতে গরিব, নিঃস্ব ও অভাবগ্রস্তদের ন্যায্য অধিকারের স্বীকৃতি প্রদান করেছে। আশির চেয়েও বেশি বার জাকাত প্রদানের নির্দেশ করেছেন আল্লাহ পাক আল কুরআনে। এ ব্যাপারে আল কুরআনের আদেশের ভাষাও অকাট্য ও কঠোর যেমন ‘ওদের সম্পদ ও সম্পত্তিতে ভিখারি আর নিঃস্বদের হক অবশ্যই রয়ে গেছে।’
মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আল্লাহতায়ালা মানুষকে অসংখ্য নেয়ামত দান করেছেন। তার মধ্যে বিশেষ একটি নেয়ামতের নাম স্বাধীনতা। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এর প্রমাণ মিলে বিশ্বমানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদ (সা·)-এর পবিত্র মুখনিসৃত বাণীতে। তিনি বলেছেন, ‘প্রত্যেক মানব সন্তান ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে’ (মিশকাত)। এই ফিতরাত বা প্রকৃতির মধ্যেই স্বাধীনতার মর্মকথা নিহিত রয়েছে।
স্বাধীনতা মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি বিশেষ নেয়ামত। এটি মানুষের জন্মগত অধিকার। এজন্যই মহানবী (সাঃ) বলেছেন, প্রত্যেক মানব সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এই প্রকৃতি বা ফিতরাতের মধ্যেই স্বাধীনতার মর্মকথা নিহিত আছে। প্রত্যেক মানুষই চায় স্বাধীনভাবে বেঁচে থাকতে, স্বাধীনভাবে মতপ্রকাশ করতে। কেননা আলোক ব্যতীত যেমন পৃথিবী জাগেনো, স্রোত ব্যতীত যেমন নদী টিকে না, তেমনি স্বাধীনতা ব্যতীতও কোন জাতি কখনো বেঁচে থাকতে পারে না।
মানুষের অন্তরের সহজাত সৌন্দর্যকে ইসলাম বিকশিত করার পক্ষে। ইসলাম মানুষের স্বভাব ধর্ম। এজন্য সুকুমারবৃত্তি, সদাচার ও সুঅনুভুতিকে লালন, পোষণ ও বিকাশে ইসলামী আদর্শ ও প্রেরণার কোনো বিকল্প নেই। মা, মায়ের ভুমি ও মায়ের ভাষার প্রতি মানুষের সহজাত যে আকুতি ও শ্রদ্ধা ইসলাম তাকে উৎসাহিত করে। এ কারণেই মাতৃভুমি কিংবা স্বদেশের প্রতি ভালোবাসা ইসলামী প্রেরণার অন্যতম বিষয়।
আমাদের এখানে যারা এখন বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ হিসেবে বক্তৃতা-বিবৃতি দিয়ে বলেছেন, তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে, আমাদের রাজনীতির ইতিহাস সুপ্রাচীন। যদি ১৭৫৭ সাল থেকে এখানকার রাজনীতির ইতিহাসকে মুল্যায়ন করার চেষ্টা করেন, তাহলে ন্যায় বিচার হবে না। ১৯৪৭ ও ১৯৫২ তো নয়ই। আমাদের রাজনীতির ইতিহাস মুল্যায়ন করার জন্য একাদশ শতাব্দী বা তারও আগে এবং পর থেকে পর্যালোচনায় আনতে হবে। তাহলে বোধ করি যথাযথভাবে পরখ করা যাবে যে, এ দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা হঠাৎ করে রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি। তারা নিজেদের জীবন, যৌবন ও তাজা প্রাণ উজাড় করে দিয়ে দেশমাতৃকার স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছেন। ভারত উপমহাদেশে রাজনীতির ঢেউগুলোর প্রতিটির জন্য আলেমদের ভুমিকা বা নাম এমনভাবে জড়িত যে, তাদের বাদ দিয়ে ইতিহাস রচনা করতে কেউ যদি উদ্যোগী হন, তাহলে মিথ্যা ইতিহাস রচনা করবেন।
অতিসম্প্রতি পেরিয়ে এলাম থার্টিফাষ্ট নাইট বা ইংরেজি নববর্ষের আগমনী ক্ষণটি। স্বাভাবিক কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে রাজধানী ঢাকা শহর ছিল অনেকটাই অবরুদ্ধ। যে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্হিতির প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সরকারের জন্য একটি অতীব জরুরি পদক্ষেপ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন অতিরিক্ত কড়াকড়িও বাঞ্ছনীয় বরং প্রশংসনীয়ও বটে।
(মাসউদুল কাদির) মানুষকে যখন সম্পদ হিসেবে তুলনা করা হয় তখন সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ডে ও উন্নয়নে মানুষের ভূমিকা এবং অবদানকে বোঝায়। কারণ মানুষকে তখন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে সম্পদ বা দায় হিসেবে দেখা হয়।


No popular authors found.
No popular articles found.