Islamic Article Archive

হজ্জ্ব

(Page 1 of 3)   
« Prev
  
1
  2  3  Next »
শুক্রবার, ৯ জিলহজ, ১০ হিজরী সনে আরাফার দিন দুপুরের পর রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবির সমাবেশে হজের সময় এই বিখ্যাত ভাষণ দেন। হাম্‌দ ও সানার পর স্বীয় ভাষণে ইরশাদ করেনঃ আল্লাহ ছাড়া আর কোনো মা’বুদ নেই। তাঁর সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাঁর ওয়াদা পূর্ণ করেছেন। তিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন। আর তিনি একাই বাতিল শক্তিগুলো পরাভূত করেছেন।

কাবার মেহমান

আজ যে আশেকান মক্কায় জমা হয়েছে তারা সবাই লাব্বায়েক বলেছিলেন সেদিন। ইব্রাহিম (আ·)-এর দাওয়াতে সাড়া দিয়ে সৌভাগ্যবান হয়েছেন তারা। তাই তো আজ কাবার মেহমান হয়েছেন। আল্লাহর ঘরের আপ্যায়ন পেয়েছেন।

বদলি হজ

অন্যের পক্ষে হজ করাকে বদলি হজ বলে। কেউ কোন কারণে হজ করার সামর্থ্য থাকার পরও হজ করতে না পারলে তার জন্য বদলি হজ করার ওছিয়ত করা ওয়াজিব।

হজ করার নিয়ম

সাধারণত বাংলাদেশের মানুষ তামাত্তো হজ করে থাকেন। তামাত্তো হজে সর্বপ্রথম কাজ উমরাহর জন্য এহরাম বাঁধা যা ফরজ। গোসল অথবা অজু সেরে মিফাত অতিক্রম করার আগেই সেলাইবিহীন একটি চাদর পরুন, অপর একটি চাদর গায়ে জড়িয়ে নিন।
দশম হিজরি শেষ নাগাদ আরব উপদ্বীপের সর্বত্র ইসলামের জয়জয়কার সুচিত হয়। পবিত্র ও মহান হজের দিন প্রিয় নবী (সা.) আরাফাতের মাঠে শুভাগমন করলেন এবং সেখানেই অবস্হান করলেন। পরে যখন সুর্য পশ্চিম দিকে ঢলে পড়তে লাগল তখন তিনি (স্বীয় বাহন) কসওয়াকে আনার জন্য হুকুম দিলেন। উটনিকে প্রস্তুত করে পেশ করা হলে তিনি তার উপর সওয়ার হলেন এবং সমতল ক্ষেত্রে উপস্হিত হয়ে এক ঐতিহাসিক ভাষণ দান করলেন।
(মুহাম্মদ কাসেম) হজ পালন ইসলামের চতুর্থ স্তম্ভ। যে মুসলমানের কাছে পবিত্র মক্কা শরিফে যাতায়াতের সম্বল আছে তার জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ।
(মোশারেফ হোসেন পাটওয়ারী) আল্লাহর ঘর কাবা শরিফ। একে বেষ্টন করে আছে মসজিদুল হারাম। সবার ঊর্ধ্বে কাবার মর্যাদা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানেই থাকুক, কাবার সাথে তার প্রাণের সম্পর্ক। মক্কার কাবা আর হৃদয়কাবা একাকার হয়ে আছে প্রতিটি মুমিনের মানসপটে। মহান স্রষ্টার সাথে মানুষের সংযোগ কেন্দ্র হচ্ছে পবিত্র কাবা।
যার ওপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে তবে তার জন্য ভীষণ আজাবের সংবাদ দেয়া হয়েছে। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা·) বলেছেন, ‘যার নিকট মক্কা শরিফে যাতায়াতের সম্বল থাকা সত্ত্বেও সে হজ করবে না, সে ইহুদি বা নাছারা হয়ে মরুক তাতে আল্লাহর কোন উদ্বেগ নেই।’ (তিরমিযি শরিফ)
(মাওলানা মোঃ আবুল হোসেন পাটওয়ারী) ‘নিঃসন্দেহে এ প্রথম ঘরটি যা মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে। যা বাক্কা অর্থাৎ মক্কায় অবস্থিত। এটি সারাবিশ্বের মানুষের জন্য হেদায়াত ও বরকতময়।’ (আল কোরআন)
(মাওঃ মোঃ আবুল হোসাইন পাটওয়ারী) মানুষের মধ্য থেকে যে কাবা শরীফ গমন করার সামর্থ্য রাখে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে তার ওপর ওই গৃহের হজ্ব করা অবশ্য কর্তব্য। রাসূল (সাঃ) ইরশাদ করেন, ‘হজ্বের বিনিময় একমাত্র জান্নাত ব্যতীত আর কিছুই নয়।’
(Page 1 of 3)   
« Prev
  
1
  2  3  Next »


No popular authors found.
No popular articles found.